কেন্দুয়ার ১৩ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) বিজয়ীরা হলেন, গন্ডা ইউনিয়নে মো. সঞ্জু মিয়া, সান্দিকোণা ইউনিয়নে আজিজুল ইসলাম এবং মোজ্জাফরপুর ইউনিয়নে জাহাঙ্গীর চৌধুরী।
আওয়ামী লীগের জয়ী বিদ্রোহীরা হলেন, আশুজিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম রফিক, দলপা ইউনিয়নে আমিনুর রহমান খান পাঠান, গড়াডোবা ইউনিয়নে মজিবুর রহমান বাবলু, নওপাড়া ইউনিয়নে মুহাম্মাদ শফিকুল ইসলাম, রোয়াইলবাড়ি ইউনিয়নে এস এম ইকবাল রুমী ও পাইকুড়া ইউনিয়নে মো. হুমায়ন কবীর চৌধুরী।
বিএনপির বিজয়ীরা হলেন, চিরাং ইউনিয়নে মাহাবুবুল আলম খান, বলাইশিমুলে আলী আকবর তালুকদার মল্লিক এবং কান্দিউড়া ইউনিয়নে শহিদুল্লাহ কায়সার। বিএনপির বিদ্রোহী হিসেবে মাসকা ইউনিয়নে মুস্তাফিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
/বিটি/টিএন/আপ-এআর/