বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’ থেকে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুড়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর তারা আন্দোলন বেগবান রাখতে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ২ মে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছুটির মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একজন ক্যাম্পাসে থাকলেও তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে ওই দিন ঘোষণা দেন।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকেই বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
নিজামীর নির্দেশেই বুদ্ধিজীবী হত্যা: চোখের জলও শুকিয়ে গেছে
/বিটি/