রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার (৭ মে) থেকে ২০ দিনব্যাপী গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছুটির বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক মশিউর রহমান জানান,৭ মে থেকে আগামী ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ তারিখ শুক্রবার হওয়ায় ২৮ মে শনিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। আর প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২০ থেকে ২৬ মে পর্যন্ত।

হল ছুটির বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসি বেগম বলেন, ‘হল ছুটির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষার্থীদের আগ্রহ, উপস্থিতি ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-

৭০৩ ইউপিতে ভোট গ্রহণ শুরু

খোশ মেজাজে মানব পাচারকারীরা
/জেবি/এফএস/