রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহীরাজশাহীর দূর্গাপুর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা জোসনা বেগম। ছেলের নাম জসিমউদ্দিন রেন্টু (২৭)। তিনি বখতিয়ারপুর এলাকার ভবানিপুর গ্রামের বাসিন্দা।
সোমবার জসিমউদ্দিনকে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাদকাসক্ত জসিমউদ্দিন সোমবার নেশা করে বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে মারধর ও গালি গালাজ করেন। এসময় জসিমউদ্দিন আসবাবপত্র ভাঙচুর করে। এঘটনায় তার মা ছেলে জসিমউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয়।
এসময় পুলিশ তার শরীর তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। পরে দূর্গাপুর থানা পুলিশ জসিমউদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

/এআর/