র্যাব, পুলিশ, ডিবি, সিআইডিসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাচ্ছে না তাদের স্বজনরা। অপহৃতদের সন্ধান দাবিতে বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে করেন তাদের স্বজনরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ তিন সহোদরের ফুফাতো ভাই আকরামুল আলম আকরাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ফরিদপুরের খাগরবাড়িয়া গ্রামের করিম সরদারের তিন ছেলে টিক্কা, এরশাদ ও সাদ্দাম ঘরে ঘুমিয়ে ছিল। ১১ মে ভোর রাতে র্যাবের পোশাক পরিহিত ৫/৬ জনসহ অন্তত ২৫ জনের একদল সশস্ত্র লোক বাড়ি ঘেরাও করে তিন ভাইকে তুলে নিয়ে যায়। একই রাতে ফরিদপুর থানাপাড়ার রনি ও সাভার গ্রামের দুলালকেও তুলে নিয়ে যায়। এছাড়া বিভিন্ন সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া, ঢাকা, চট্রগ্রাম ও গাজীপুর থেকে অপহরণ করা হয় ফরিদপুরের আরও অন্তত ৫ জনকে। ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও তাদের খোঁজ মেলেনি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ফরিদপুর উপজেলার সাভার গ্রামের যুবদল নেতা সাইফুল ইসলাম লিটন খুন হয়। সেই মামলার বাদী পক্ষের লোকজন বিএনপি সমর্থিত ও এলাকার অত্যন্ত প্রভাবশালী। তারাই আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিন ভাইকে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাউকে গ্রেফতার করলে অপহৃতদের সন্ধান বেরিয়ে আসবে। অপহৃত তিন ভাই কৃষক পরিবারের সন্তান। তাদের বিরুদ্ধে থানায় কোনও মামলাও নেই। পরিবারের দাবি, তাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যায় তাহলেও বিষয়টি নিশ্চিত করা হোক। আর তারা আটক না করলে কারা করেছে তাদের খুঁজে বের করা হোক।
সংবাদ সম্মেলনে অপহৃত তিন ভাইয়ের বাবা করিম সরদারসহ তাদের স্ত্রী ও অন্যান্য ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মদনে সেপটিক ট্যাংকের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু
/জেবি/টিএন/আপ-এআর/