নিহতের নাম ল্যান্স কর্পোরাল শহীদুল ইসলাম (৪০)।বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার নূনগোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছোট ভাই শফিকুলকে আটক করেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্তজা জানান, এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন শহিদুল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ছাদে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুল ছুরিকাঘাত করলে সেনাকর্মকর্তা বড় ভাই ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
নিহত শহিদুল ইসলাম বগুড়ার সামরিক হাসপাতালে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: রাজশাহীতে মেডিক্যাল শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
/জেবি/ এইচকে/আপ-এআর/