অভিযোগে জানা গেছে, শেরপুর উপজেলার ররোয়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী ধনকুণ্ডি দাখিল মাদ্রাসায় বুধবার সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল। মাদ্রাসার সামনে পৌঁছালে বেতগাড়ি গ্রামের রাজমিস্ত্রি নান্নু তার হাত ধরে টানাটানি শুরু করে। এরপর ওই ছাত্রীর চিৎকারে বখাটে নান্নু পালিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের নেতৃত্বে পুলিশ স্থানীয় পেন্টাগণ হোটেলের সামনে থেকে নান্নুকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সামাদ জানান, বখাটে নান্নু তার ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ট্রাক, শিশুসহ নিহত ২
/এআর/