প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন

পাবনাপাবনায় উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে ৫ম পদসহ সকল শূন্য পদে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন প্যানেলভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনে পাবনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাবনা প্রাথমিক প্যানেলভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক শামীম রেজা, মজিবুর রহমান, আনোয়ার হোসেন,মোছা. সুফিয়া খাতুন, রিপন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ২৬ হাজার ১৯৩টি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিলেও প্যানেলভুক্ত ২৮ হাজার ৬১১ জন শিক্ষককে আজও  নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা মেধাক্রম অনুসারে এসব শিক্ষককে নিয়োগে উচ্চ আদালতের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষকরা দ্রুত প্যানেলভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়োগের মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান।

পরে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি পাবনা জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু 

/এআর/টিএন/