পাবনা শহরের লাইব্রেরি বাজার মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। তার নাম মুন্না চৌধুরী (৩২)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্নার বাড়ি শহরের গোবিন্দা এলাকায়।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, পূর্ব বিরোধিতার জেরে কয়েকজন যুবকের সঙ্গে শহরের লাইব্রেরি বাজার মোড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্নার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা মুন্নাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মুন্না যুবলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
/বিটি/এসটি/