এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঐতিহাসিক ভাবে প্রতিবছর এখানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
কানসাট গঙ্গাশ্রম উন্নয়ন কমিটি এ স্নান অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গাস্নানকে ঘিরে কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। নদীতে স্নান ও পূজা অর্চনা শেষে পূণার্থীরা অংশ নেয় ধর্মসভায়।
এদিকে, এ স্নান অনুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। মেলায় বসেছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ ও খাবার দোকান। বসেছে কীর্তনের জমজমাট আসরও।
/এসএনএইচ/এনএস/
আরও পড়ুন: