আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন লাবণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুপুরে নিহতের স্বামী আবুল কালাম আজাদ (৩৬), শাশুড়ি হাসনাহেনা (৬১), দুই ননদ নাজিয়া (১৮) ও নাজমাকে (২৫) আটক করেছে । নিহত লাবণী আক্তারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গ্রামের মৃত খয়ের মণ্ডলের ছেলে আবুল কালাম আজাদের স্ত্রী লাবণী আক্তার ঈদে স্বামীর কাছে নতুন শাড়ি কিনে দেওয়ার কথা বললে স্বামী আজাদ অপারগতা জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই একপর্যায়ে আজাদ ও তার পরিবারের সদস্যরা লাবণীর ওপর চড়াও হয়।
স্থানীয়রা জানান, লাবণী মারা যাওয়ার পর তার গলায় ফাঁস লাগিয়ে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবণী আক্তারের লাশে উদ্ধার করে আজাদসহ অন্যদের আটক করে।
ওসি জানান, নিহত লাবণী আক্তারের ভাই ওয়াজেদ আলী থানায় অভিযোগ করায় ওই চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
/এইচকে/
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী!