যাত্রী বোঝাই ট্রাক খাদে, নিহত ২

সিরাজগঞ্জসিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। শনিবার ভোরে তাড়াশ উপজেলার মান্নাননগর ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল ইসলাম (১৮) ও একই জেলার বাতচর গ্রামের শোয়েবুর রহমানের ছেলে জামাল (৩৫)। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, যাত্রীবাহী ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। চালকের চোখে ঘুম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন অন্তত আট  যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। লাশ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: 
গুলশানে রেস্টুরেন্ট থেকে ২০ জনের লাশ উদ্ধার, সবাই বিদেশি: সেনা সদর দফতর

/বিটি/