সিরাজগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জসিরাজগঞ্জের শাহজাদপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা খাতুনের স্বামী সাইদুর রহমান শাহিন পাবনা জেলা ডিএসবি’র কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, পাবনায় কর্মরত সাইদুর রহমান শাহীন ঈদের ছুটিতে বাড়ি আসলে স্ত্রী নাজমার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব বাধে।
ছুটি কাটিয়ে স্বামী চলে যাবার পর নাজমার সঙ্গে তার দেবরেরও কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রবিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি।
সকালে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আপাতত একটি ইউডি বা অপমৃত্যুর মামলা হয়েছে।
/এইচকে/
/আপ:এআর/

আরও পড়ুন: জঙ্গি হামলা: রাজশাহীতে রেস্টুরেন্টে নেই বাড়তি নিরাপত্তা