সিরাজগঞ্জে আটক ৪ নারী জেএমবি সদস্য ৩দিনের রিমান্ডে

সিরাজগঞ্জে বোমা, ককটেল, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৪ নারী জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ জানান, বুধবার সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোর্শেদ আলমের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। বিচারক শুনানি শেষে প্রত্যেকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জে জেএমবি’র জঙ্গি সন্দেহে আটক চার নারী

এর আগে সোমবার কারাগারে থাকা ৪ নারী জেএমবি সদস্যের প্রত্যেকের নামে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ। রবিবার ভোরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার উত্তরপাড়ায় অবস্থিত হুকুম আলীর ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদের হেফাজত থেকে ৬টি ককটেল, গ্রেনেডের ৪টি খোল, ১৩টি জিহাদি বই, ডেটেনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এঘটনার ওইদিন দুপুরে ডিবি’র উপ-পরিদর্শক রওশন আলী বাদী হয়ে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন। ওই দিনই তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২২), একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুনা খাতুন (১৯)। দেড় থেকে ৩ বছর বয়সী ৪টি শিশু তাদের সঙ্গে কারাগারে রয়েছে।

 /টিএন/

আরও পড়ুন:

নিহত ৯ জঙ্গির মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পরিবার