নওগাঁ থেকে ২১ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার

নওগাঁচলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় সরকার নওগাঁ থেকে ২০ হাজার ৯৩২ মেট্রিক টন চাল কিনবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি বোরো মৌসুমে সারাদেশ থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেজন্য খাদ্য উদবৃত্ত জেলাসমূহকে আলাদা আলাদা সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২৬ জুলাই বিকেলে মন্ত্রণালয়ের পাঠানো একটি পত্রের মাধ্যমে সংগ্রহ লক্ষ্যমাত্রা জানানোর পরপরই স্থানীয় মিল মালিকদের সঙ্গে চাল সংগ্রহের চুক্তি সম্পাদনের কার্যক্রম শুরু করা হয়েছে। চুক্তির এই কার্যক্রম চলবে ৪ আগস্ট পর্যন্ত। এবারের সংগ্রহ কার্যক্রমে নওগাঁর প্রায় ১২০০ মিল মালিক চাল সরবরাহের আগ্রহ প্রকাশ করেছেন। ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান ডিসি ফুড আনোয়ার হোসেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি: ত্রাণ না পাওয়ার অভিযোগ
/এমও/