পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ডাকাত নিহত

বন্দুকযুদ্ধপাবনার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক ডাকাতের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত-এমন তথ্যের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে সেখানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে নিহত ডাকাতের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব। এ বিষয়ে র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কমান্ডার।

আরও পড়ুন:
যশোরে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

/বিটি/