শহিদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার কাসিমপুর সরকারপাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি গাবতলীর বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে শহিদুল ফুলতলার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে মাদলা চাঁচাইতারা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।
বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান,শহিদুল প্রায় ৬ বছর ধরে শিক্ষকতা করছেন। ফুলতলার ভাড়া বাসা থেকে স্কুলে যাতায়াত করতেন।
শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এআই কালা চাঁন জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মুক্তিপণের বিনিময়ে অপহৃত ৬ মাঝি উদ্ধার
/এআর/