মারজানদের বাড়িতে বাইরের পুরুষের প্রবেশ নিষেধ!

 

 

মারজানদের বাড়িগুলশান হামলার মাস্টার মাইন্ড পাবনার নুরুল ইসলাম মারজানের বাড়িতে বাইরের পুরুষদের প্রবেশ নিষেধ বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তারা জানান, ওই পরিবারের কেউ মোবাইল ফোনও ব্যবহার করেন না।

মারজানদের প্রতিবেশী সাগর হোসেন রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই বাড়িতে বাইরের কোনও পুরুষ প্রবেশ করতে পারে না। আমরা কোনও দিন বাইরের কোনও পুরুষকে ওই বাড়িতে যেতে দেখিনি।’    

মারজানদের বাড়িমারজানের পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে সে পাবনা আলিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে আলিম পাস করে। এরপর তিনি ভর্তি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে।

গত সপ্তাহে পুলিশ দাবি করে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় মারজান অন্যতম মাস্টার মাইন্ড। মারজানের বিষয়ে তথ্য চেয়ে তার ছবি প্রকাশ করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

/এআরএল/এমএনএইচ/

আরও পড়ুন: 

‘চাকরি না থাকলে সন্ত্রাসীরা বাবুলকে মেরে ফেলবে ’