মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু

নাটোরনাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত নুর আলম নূবনপাড়া পল্লি বিদ্যুৎ সমিতির মিটার রিডার হিসেবে কাজ করতেন। রবিবার (২১ আগস্ট) সকালে নাটোর-পাবনা মহাসড়কের জোয়ারী ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম পাবনার ফরিদপুরের দিঘলীয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লা আল মামুন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে নুর আলম মোটরসাইকেলে করে তার কর্মস্থল বনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। পথে জোয়ারী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নুর আলম মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন- 

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয় যেভাবে
গ্রামীণফোনের নতুন নম্বর স্কিম ০১৩

/এফএস/