প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’

রাবি বিপ্লবী ছাত্রমৈত্রী নেতার বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

রাজশাহীপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করায় বিপ্লবী ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। রবিবার বিকালে তথ্যপ্রযুক্তি আইনে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে ‘কটূক্তি’ করায়  রবিবার দুপুর ১২টায় তাকে আটক করে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা করেছি।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক

/বিটি/