তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১১ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা আটজন, শাহমখদুম থানা সাতজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি এবং চারজন জামায়াতের নেতাকর্মী রয়েছে।
গ্রেফতার জামায়াতের নেতাকর্মীরা হলেন মহানগর জামায়াতের আমির ও নগরীর মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ড. আবুল হাসেম (৬৫), জামায়াত কর্মী নগরীর শ্যামপুর নতুনপাড়া এলাকার রায়হানুল ইসলাম (৫০) ও বদিউজ্জামান (৪৫) এবং বাখরাবাজ এলাকার পারভেজ আলী (২৩)।
ড. আবুল হাসেম রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বুধবার রাতে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছিলেন। এ সময় কারা ফটকে ডিবি পুলিশের একটি দল তাকে আবার গ্রেফতার করে। বাকি জামায়াত কর্মীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন;
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের লাঠিচার্জ
/বিটি/