পুলিশের জন্য জঙ্গি বড় ধরনের চ্যালেঞ্জ: আইজিপি

পুলিশের জন্য জঙ্গি বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি এ কে এম শহীদুল হকআইজিপি বলেন, ‘আপনারা সবাই চোখ-কান খোলা রাখুন। কারা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করবেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।’

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নিজের সন্তানদের প্রতি খোঁজ রাখুন। তারা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত যাচ্ছে কি না সে বিষয়ে খেয়াল রাখুন।’

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী রেঞ্জের পরিদর্শক এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

/এমডিপি/এমও/