বগুড়ায় শিশুকে কুপিয়ে ও নাপিতকে গলাকেটে হত্যা, আটক ১

বগুড়াবগুড়ায় শনিবার সকালে শহরতলির ছোট টেংরা গ্রামে এক শিশুকে ধারালো অস্ত্রে কুপিয়ে ও শুক্রবার রাতে ঝোপগাড়ি হাজিপাড়া এলাকায় এক নাপিতকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এখন  পর্যন্ত দুটি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী ও এসআই তরিকুল ইসলাম।
নিহতরা হলো বগুড়া সদরের ছোট টেংরা গ্রামের চা দোকানী আজিজার রহমানের দুই বছরের শিশুকন্যা মলি আকতার ও বড় কুমিড়া হিন্দুপাড়ার পরেশ কান্তের ছেলে হরি দাস (৩৫)।
শিশুকে হত্যার ঘটনায় জনগণ পাপলু নামে এক মাদকাসক্ত যুবককে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে শনিবার সকালে ঝোপগাড়ির হাজিপাড়ায় একটি মাঠে হরি দাসের রক্তাক্ত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এইচকে/

পড়ুন: ফ্লাইওভার নির্মাণকাজে চাঁদা দাবি: না দেওয়ায় হামলা, প্রকৌশলী অপহরণ