পাবনার আতাইকুলায় কৃষকের লাশ উদ্ধার

পাবনায় কৃষক সমিতির নেতাকে গুলি ও কুপিয়ে হত্যাপাবনার আতাইকুলার একটি মাঠ থেকে মাহমুদ আলী (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে তার লাশ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বুধবার রাতে ভিন্নগ্রামের একটি মাঠে নিজের  জমিতে পানি সেচ দেওয়ার বিষয়টি দেখতে যান কৃষক মাহমুদ আলী। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি না ফেরায় খোঁজের এক পর্যায়ে ওই মাঠে জমির আইলে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় পরিবারের স্বজনরা। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মাহমুদ আলীর লাশ উদ্ধার করে।
ওসি জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে।
/এইচকে/

পড়ুন: ‘তালি আমার ব্যাটাসহ বাকি দু’জন গেল কোনে’