বাঘায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষকের সহযোগী কারাগারে

কারাগাররাজশাহীর বাঘায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণে সহায়তা করার অভিযোগে বানেরা বেগম (৫০) নামে এক নারীকে বৃহস্পতিবার দুপুরে  কারাগারে পাঠানো হয়েছে।  

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ জানান, বৃহস্পতিবার ভোরে বাঘা বাসস্ট্যান্ড এলাকার মিলিকবাঘা গ্রামে নিজ বাড়ি থেকে বানেরা বেগমকে গ্রেফতার করা হয়। এদিকে, বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

তিনি আরও  জানান, এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান মোল্লাকে (৪৭) খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ধর্ষণের ঘটনায় বানেরা খাতুন অর্থের বিনিময়ে জায়গা দিয়ে ধর্ষককে সহায়তা করার সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, শনিবার মায়ের উপর অভিমান করে বাঘা উপজেলার বেঙগাড়ি গ্রাম থেকে বাড়ি ছাড়ে ওই স্কুলছাত্রী। এ সময় ঢাকায় চাকরি দেওয়ার নাম করে তাকে বাঘা বাস টার্মিনাল এলাকায় বানেরা বেগম (৫০) নামে এক নারীর কাছে নিয়ে যায় একই গ্রামের প্রতারক আব্দুল হান্নান মোল্লা। সেখানে তিনদিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতে বাঘা থানায় মামলা করেছেন।

আরও পড়ুন:

শিশু হত্যার দায়ে বাবা ও সৎ মায়ের মৃত্যুদণ্ড

/বিটি/