নাটোরে নৌকাডুবি: অর্থ সহায়তা পেলো নিহতদের পরিবার

নাটোরনাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৫ জন নিহতের পরিবারে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ।
ডুবিতে নিহত ৫ জনের প্রত্যেকের পরিবারের হাতে ২২ হাজার টাকার সহায়তা চেক প্রদান করেন প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতার হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
২৩ আগস্ট লালপুর উপজেলার বিলমাড়ীয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়।

/এইচকে/

পড়ুন: নাটোরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার