সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আমন ধানের ক্ষেতের আইলে কোথাও পানি ভর্তি পাত্রে, কোথাও কাগজের ওপর আলো জালিয়ে ধানে আক্রমণাত্মক বিভিন্ন পোকা ধরছেন। কৃষকরা নিজেই জমিতে এই পোকাগুলোর পরিমাণ দেখে ধান ক্ষেতে কী ব্যবস্থা নিতে হবে তা খুব সহজেই নিরূপন করতে পারছেন । যার ফলে পোকার আক্রমনের আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছেন উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম গোলাম সারওয়ার জানান, এটি একটি সহজলভ্য পদ্ধতি। কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ধানের ক্ষেতের পোকা বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছেন। এতে ধানের উৎপাদনও বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৪শ’ ৫৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হচ্ছে।
/এনএস/