আত্রাইয়ে কুকুরের কামড়ে আহত ১২

নওগাঁনওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরী সার্বজনীন দুর্গা মন্দিরে পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত হয়েছে। পরে সবাইকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

সোমবার রাত পোনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- শিশু তৃপ্তি (৬), ছাব্বির (৮), রাজু (১২), রনি (১১), শ্রী অর্জুন (২৫), শ্রী তাপস (১৫), শ্রী সুনীল (২২), শ্রী নিতায়।

এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, ‘কুকুরে কামড়ে ১২ জন আহত হওয়ার খবর পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএনএইচ/