বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা অফিস সূত্র জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বগুড়ায় জেএসসি পরীক্ষায় ৩৯ কেন্দ্রে ৩৭ হাজার ৭৮০ জন এবং জেডিসি পরীক্ষায় ১৯ কেন্দ্রে ১২ হাজার ৫৮৩ জন ছাত্রছাত্রী অংশ নিবে। এর মধ্যে বগুড়া সদরের ৬ কেন্দ্রে ৭ হাজার ১৩৭ জন, শিবগঞ্জের ৫ কেন্দ্রে ৪ হাজার ১৬৪ জন, শাজাহানপুরের ৪ কেন্দ্রে ২ হাজার ৯৫৯ জন, আদমদীঘির ৪ কেন্দ্রে ২ হাজার ২৭৫ জন, সারিয়াকান্দির ৩ কেন্দ্রে ২ হাজার ৮৮১ জন, শেরপুরের ৩ কেন্দ্রে ৩ হাজার ৭৪৯ জন, দুপচাঁচিয়ার ৩ কেন্দ্রে ২ হাজার ২৬৩ জন, সোনাতলার ৩ কেন্দ্রে ৩ হাজার ৪৬৮ জন, ধুনটের ২ কেন্দ্রে ২ হাজার ৯৩৯ জন, নন্দীগ্রামের ২ কেন্দ্রে ১ হাজার ৫৮১ জন, গাবতলীর ২ কেন্দ্রে ২ হাজার ৬৩৭ জন ও কাহালুর ২ কেন্দ্রে ১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী জেএসডি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
অপরদিকে, জেডিসি পরীক্ষায় বগুড়া সদরের ২ কেন্দ্রে ১ হাজার ১৪৯ জন, শেরপুরের ৩ কেন্দ্রে ১ হাজার ৩৩০ জন, শাজাহানপুরের ২ কেন্দ্রে ১ হাজার ৩৭৯ জন, শিবগঞ্জের ২ কেন্দ্রে ১ হাজার ৬৪৬ জন, নন্দীগ্রামের ২ কেন্দ্রে ৭৪৪ জন, গাবতলীর ২ কেন্দ্রে ১ হাজার ১৩০ জন, ধুনটের ১ কেন্দ্রে ৯২৪ জন, সারিয়াকান্দির ১ কেন্দ্রে ৫১৮ জন, আদমদীঘির ১ কেন্দ্রে ৪৪০ জন, দুপচাঁচিয়ার ১ কেন্দ্রে ৮১১ জন, সোনাতলার ১ কেন্দ্রে ৪৪৯ জন এবং কাহালুর ১ কেন্দ্রে ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিবে।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার জানান, আগামী ১৭ নভেম্বর পরীক্ষা শেষ হবে। পরীক্ষায় সংশ্লিষ্ট উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন।
/এমডিপি/