লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবনের পাশ থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘লিপু হত্যার ২০ দিন পরেও মামলার কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে মনে সংশয় জাগে, লিপু হত্যার বিচার দীর্ঘসূত্রিতায় রূপ নিচ্ছে না তো? বাধ্য হয়ে আবারও রাস্তায় নামতে হচ্ছে বিচার দাবিতে, যেটা কাম্য নয়।’

সমাবেশে থেকে আগামী মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওই দিন বিকালে নগরীর মতিহার থানায় লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন- 



হিসাব রক্ষণ কর্মকর্তার দখলে শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল!

/এফএস/