বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ২৮ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে। এরপর দাবি আদায়ে শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত উপাচার্যকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক অবরুদ্ধ ছিলেন। আজ রবিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষার্থীদের দাবি মেনে নিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে বিভিন্নভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। ফেসবুকে খারাপ মন্তব্য করা হয়েছে। যা শিক্ষকদের জন্য মানহানিকর।
এ সময় তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
/এমডিপি/