চিকিৎসাধীন অবস্থায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি শিক্ষার্থী আবু সাঈদচিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ (২০) নামে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আবু সাইদ (২০) নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংখৈল উপজেলায়। হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা তাৎক্ষণিক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি। তাদের প্রাথমিক ধারণা হৃদরোগের কারণে তার মৃত্যু হতে পারে।
আবু সাঈদের সহপাঠীরা জানান, শুক্রবার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্র্যকটিক্যাল কাজ চলাকালে অসুস্থ হয়ে পড়েন আবু সাইদ। পরে সন্ধ্যার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠী ও বিভাগের কর্মচারীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভোর চারটার দিকে হঠাৎ বমি করার পর আর তার কোনও সাড়া না পেলে বন্ধুরা চিকিৎসককে ডাকলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা মেডিক্যালে যাই। হাসাপাতাল থেকে তার লাশ নিয়ে আসা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন, এটা আকস্মিক মৃত্যু, প্রাথমিকভাবে হৃদরোগের কারণে মনে হচ্ছে।’

/এমও/