স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। ’
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি অশুভ শক্তি দেশকে ভিখারির রাষ্ট্রে পরিণত করে বিদেশি সাহায্য নিয়ে দেশ পরিচালনা করতে চান। আর শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান। তাই শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে। ’
সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ।
/এমএনএইচ/