রবিবার বিকালে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরশ গোদাগাড়ী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুল আলম মুন্সি জানান, পরশ মোটরসাইকেলযোগে সংযোগ সড়ক দিয়ে ফায়ার সর্ভিসের সামনের মহাসড়কে উঠে। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি কোচ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী পরশ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
/এমও/