শুক্রবার (১০ মার্চ) বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে বিএনপি সরকারের সময় নির্বাচন প্রতিহত করতে গিয়ে ভূইয়াগাতীতে নিহত আওয়ামী লীগ কর্মীদের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে জনগণ থেকে দূরে সরে গেছে। ইতিহাস বলে যারা নির্বাচন বর্জন করে তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন হযে পড়ে। বিএনপি আগামী নির্বাচনকেও বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশন সম্পর্কে অযৌক্তিক মন্তব্য করে ষড়যন্ত্রের জাল বুনছে।’ এ ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দেন নাসিম।
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় মহাজোট মেনে নেবে।’
জঙ্গি দমন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মাসেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত।’
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি প্রমুখ।
/এফএস/
আরও পড়ুন-