রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানরাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। জঙ্গি সাজ্জাদের স্ত্রী বেলি সুইসাইডাল ভেস্ট পরা অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিনের ওপর হামলার চেষ্টা করে। এ সময় সুইসাইডাল ভেস্ট বিস্ফোরিত হলে গুরুতর আহত হন মতিন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এছাড়া ওই আস্তানায় বোমা বিস্ফোরণে রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, গোয়েন্দা পুলিশের এএসআই উৎপল ও জেলা পুলিশের কনস্টেবল তাইজুলসহ চার আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী প্রথমে দুইজন আহত হওয়ার কথা বললেও পরবর্তীতে গোদাগাড়ি সার্কেলের এসপি একরামুল হক চার পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় উদ্ধার শিশুপ্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বেণীপুর গ্রামে ধান ক্ষেতের মাঝখানে ওই বাড়িটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পাঁচ জঙ্গি ঘর থেকে বের হয়ে এসে আত্মঘাতী হয়। তারা সবাই একই পরিবারের। পরে আস্তানা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের অনুরোধের পর সুমাইয়া নামে এক নারী জঙ্গি আত্মসমর্পণ করে।
/বিএল/ এপিএইচ/
আরও পড়ুন:
জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ