জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাড়িতে তল্লাশি

জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাড়িতে পুলিশের তল্লাশিজঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আছে এমন সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পৃথক তিনটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে বাড়িগুলো ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সকাল ৭টার দিকে তল্লাশি অভিযান শুরু হয়।

এর আগে কানসাট রাঘবপুর থেকে আজিজুর রহমান ও বিলবাড়ী এলাকা থেকে বাবু নামে দু’জনকে আটক করে পুলিশ। তাদের পরিবার আটকের কথা বললেও পুলিশ এ ব্যাপারে গণমাধ্যমকে কিছুই বলছে না।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভোররাত ৩টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাঘবপুর গ্রামের বৈদ্যুতির মিস্ত্রী আজিজুর রহমানকে আটক করে নিয়ে যায়।  

পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী বিলবাড়ী গ্রামের এসলামের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়েলের ভাই বাবুকে আটক করে পুলিশ। পরে বাড়িটির ভেতর মাটি খুঁড়তে দেখা গেছে। 

পরবর্তীতে আজিজুর রহমান ও শিবনারায়ণপুর বাঘীতলা গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। বর্তমানে বাড়িগুলো ঘিরে রেখেছে তারা।

তবে মোবাইলে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষ হলে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

/বিএল/

আরও পড়ুন:

রাজশাহীতে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ৬

জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ

জঙ্গি আস্তানা থেকে দুই শিশু উদ্ধার