আজ রবিবার (৩০ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে ভারতের ৬০ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সানোয়ার হোসেন জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের রহমত আলীর ছেলে আব্দুস সামাদসহ ১০/১৫ জনের একটি দল বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। ভোর রাত সাড়ে ৪টার দিকে তারা গরু নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ভারতের ৬০ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ দল আব্দুস সামাদকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খিজির খান জানান, সাপাহার উপজেলা থেকে একদল যুবক গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে গেলে আব্দুস সামাদ নামে এক যুবককে আটক করে বিএসএফ। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
/বিএল/