আদালতের নির্দেশ অনুসারে রবিবার জেল গেটে আশা ও তার মা রুমিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ। অন্যদিকে তুফান ও রুমকিকে দুই দিনের রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করা হবে। তাদের নতুন করে রিমান্ড নেওয়ার ব্যাপারে এখনোও কোনও সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় শনিবার তুফান সরকার ও পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির রিমান্ড চলছে। গত শুক্রবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় তুফানের তৃতীয় দফা ও রুমকির প্রথম দফা রিমাণ্ড চলছে। তুফান আগেই ছাত্রীকে ধর্ষণ এবং রুমকি নির্যাতনের কথা স্বীকার করেছে। তবে তাদের সঙ্গীদের নাম ও অন্যান্য তথ্য বের করার জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/জেবি/
আরও পড়তে পারেন: রাজশাহীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ