ঢাকার পথে লায়েক আলী

কে.এম লায়েক আলী বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম লায়েক আলী বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের আহ্বানে মিটিংয়ে যোগ দিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ সকাল পৌনে ১০টায় বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

লায়েক আলী জানান, মঙ্গলবার ওই তিন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের চাল সংকট নিয়ে বৈঠক আছে। ওই বৈঠকে তাকে ডেকে পাঠানো হয়েছে। সেখানে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে করণীয় সিদ্ধান্ত হতে পারে।

এ সময় আবারও চাল নিয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে লায়েক আলী বলেন, ‘এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন থেকে আমি জড়িত। কোনোদিন সংগঠন থেকে বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করিনি। ওইসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাকে কিছুই জানানো হয়নি।’

রাজনীতির সঙ্গে জড়িত আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আসলে আমি রাজনীতির সাথে-পাচে নেই। কোনও দলেই আমার নাম নেই। আমি ব্যবসা নিয়েই ব্যস্ত থাকি সব সময়।’

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ জানান, কেএম লায়েক আলী তাদের দলের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলেন না। দলের কোনও পদেও তার নাম নেই বলে দাবি করেন তিনি। 

আরও পড়ুন:
চাল মজুদে অভিযুক্ত রশিদ ও লায়েকের বিষয়ে যা জানা গেলো