চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোরী নাহিদা হত্যা মামলার প্রধান আসামি জননী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মৃত নুহ আলমের ছেলে।
উল্লেখ, ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় নাচোলের জাহিদপুর গ্রামের নাসির উদ্দিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে নাহিদা খাতুন গত ২০ জুলাই মারা যায়। এ ঘটনায় নাহিদার বাবা বাদী হয়ে মিথ্যা পরিচয় দিয়ে অস্ত্রোপচার এবং মেয়েকে হত্যার দায়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।