ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ধুনটের পশ্চিম গুয়াডহরী গ্রামে বাড়ির সীমানা নিয়ে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে প্রতিবেশী আবদুল মালেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে আবদুল মালেক ৪-৫ জন সহযোগী নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা করেন। এসময় তারা ঘরবাড়ি ভাঙচুর করেন এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করেন। বাধা দিলে তাদের মারধর জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী ফরিদা খাতুন আহত হন। তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আহত জাহাঙ্গীর চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আবদুল মালেক পলাতক রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বগুড়ায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ