আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাদিম সরকার বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা বোমা বিস্ফোরণেই মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আতিকুল ইসলাম (তদন্ত) জানান, নিহত তিন জঙ্গির নাম ও ঠিকানা না পাওয়ায় তাদের লাশ হস্তান্তর করা যায়নি।
রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিতের জন্য তারা খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল ও নিহতদের আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চর আলাতুলীর এই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র্যাব। অভিযানের সময় র্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়। র্যাবও পাল্টা হামলা চালায়। পরে বাড়ির ভেতরে বিস্ফোরণ ঘটে এবং তিনটি ঘরে আগুন ধরে যায়। এসময় তিন জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, কিছু বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।