লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে

লালমনিরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪

একদিনের সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপ প্রেস সচিব রনি বলেন, এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। সেখানকার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

সরকারপ্রধান দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউজে যাবেন, বিকাল ৩টায় উপকারভোগীদের সঙ্গে করবেন মতবিনিময়। এ ছাড়া জেলার কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারপ্রধান।

বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে এসেছিলেন; প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।

/এফআর/
সম্পর্কিত
লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির