বগুড়ার শাজাহানপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়াবগুড়ার শাজাহানপুরে জমি থেকে মকবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পুলিশ সোনাইদীঘি দক্ষিণপাড়া গ্রামে বাড়ির কাছে একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন জানান, মকবুল হোসেন দ্বিতীয় পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায় তাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। এছাড়া বাবার সঙ্গে কারও বিরোধও ছিল না। দুর্বৃত্তরা লোহার রড বা শাবল জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে তার বাবাকে হত্যা করেছে।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে বাড়ি থেকে ৩০০ গজ উত্তরের একটি জমি থেকে মকবুল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ হত্যা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।