পাবনায় উপজেলা পরিষদের ২৬টি সংরক্ষিত আসনের শূন্য পদে উপনির্বাচন ২৯ জানুয়ারি

পাবনাপাবনায় উপজেলা পরিষদের ২৬টি সংরক্ষিত আসনের মহিলা সদস্যের শূন্য পদে ২৯ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ (৩) অনুযায়ী চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৬ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জানুয়ারি।

আসনগুলো হলো ফরিদপুর উপজেলা পরিষদের ১ ও ২ নম্বর সংরক্ষিত আসন, সুজানগর উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন, সাঁথিয়া উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন, বেড়া উপজেলা পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসন, চাটমোহর উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন, পাবনা সদর উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন ও আটঘরিয়া উপজেলা পরিষদের ১ ও ২ নম্বর সংরক্ষিত আসন।