অভিযুক্ত যুবকের নাম জাহিদুল ওরফে সুকবল (২৫)। সে নগরীর গুড়িপাড়া মহল্লার সেলিম রেজার ছেলে।
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পঞ্চম শ্রেণির ওই শিশুর বাড়ি রায়পাড়া এলাকায়। দুপুরে ওই এলাকায় জাহিদুল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় জাহিদুলের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।