নিহত ছিনতাইকারী উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপুর গ্রামের মো. বাক্কারের ছেলে রায়হান (২৮)। আহত ছিনতাইকারী ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার মাহিম উদ্দিনের ছেলে শাবদুল (২৩)।
গোমস্তাপুর থানার তদন্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, কালোনির বিল এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনিতে রায়হান ও শাবদুল গুরুতর আহত হয়। এ সময় তাদের সহযোগী আরও দুইজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় রায়হান মারা যায়। আহত শাবদুল চিকিৎসাধীন অবস্থায় পুলিশি হেফাজতে আছে।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।