প্রতি বছরই রবীন্দ্রনাথের পতিসরে নামে রবীন্দ্রভক্তদের ঢল। সরকারিভাবে একদিনের কর্মসূচী থাকলেও মূলত এ মিলন মেলা চলে প্রায় সপ্তাহ জুড়ে। দূর-দূরান্ত থেকে কবিভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে। এবারও দিনব্যাপী নাচ, গান আর কবিতার মাধ্যমে উদযাপন করা হবে জন্মদিন।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারন সম্পাদক সাধান চন্দ্র মজুমদার, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম ফজলে রাব্বী বকু, পুলিম সুপার ইকবাল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরীন্দ্র গবেষক আহমেদ রফিক, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুর ইসলাম খান।