খেলতে খেলতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু





নওগাঁনওগাঁর মান্দা উপজেলার চকরামপুরে আকাশ (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা  গেছে। সোমবার (৪ জনু) বিকালে এই ঘটনা ঘটে। আকাশ উপজেলার কসব ইউনিয়নের চকরামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকালে বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল আকাশ। খেলাধুলার একপর্যায়ে পুকুরের পানিতে পরে আকাশের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।’

আরও পড়ুন- ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু